মার্কেটে আগুন গাজীপুরে

মার্কেটে আগুন গাজীপুরে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পূবাইল রেলস্টেশন এলাকার দেওয়ান মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ একটি দোকানের ওপর দিয়ে ধোয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, বুধবার রাতে পূবাইলের একটি মার্কেটে আগুনের সংবাদ পাই। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় গাজীপুর সদর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *