শিগগিরই মাদক নির্মূলে অভিযান: বেনজীর

শিগগিরই মাদক নির্মূলে অভিযান: বেনজীর

নিজস্ব প্রতিবেদক : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটের সমন্বিত উদ্যোগে শিগগিরই মাদক নির্মূল অভিযান শুরু হবে।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৪–এর কার্যালয়ে ‘স্বাধিকার স্বাধীনতা ও স্বপ্নগাথা’ শিরোনামে একটি শিল্পকর্ম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, প্রতিবছরই র‍্যাব কোটি কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করছে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারও করছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে সমন্বয় করে সে তালিকা ধরে শিগগিরই অভিযান চালু হবে। তিনি এ ব্যাপারে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে বলেন।

‘স্বাধিকার স্বাধীনতা ও স্বপ্নগাথা’ শিল্পকর্মটিতে ৪৭–এর দেশ ভাগের পর থেকে আজকের বাংলাদেশ হয়ে ওঠার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এটি মূলত টেরাকোটা চিত্র। এর দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ৫ ফুট। এটি তৈরি করেছেন চিত্রশিল্পী শরীফুল ইসলাম সবুজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *