হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল ও পুলিশ সূত্র প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানায়, মোটরসাইকেলটির চালক মধুবাগ মোড়ে নিয়ন্ত্রণ হারান। এতে দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। অপর ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। দুপুর ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশে চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান ৮৩০ জন। ২০২১ সালে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান ২ হাজার ২১৪ জন। ২০২০ সালে ১ হাজার ৪৬৩ জন। ২০১৯ সালে মারা যান ৯৪৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *