আল্লামা মাসঊদকে স্বাগত জানালেন যশোরের আলেমগণ

আল্লামা মাসঊদকে স্বাগত জানালেন যশোরের আলেমগণ

পাথেয় রিপোর্ট : জামে’আ মাদানিয়া আসআদুল উলুম মাদানী নগর খুলনার খতমে বুখারীতে যোগদানের জন্য আওলাদে রাসুল ফেদায়ে মিল্লাত সায়্যেদ আস’আদ মাদানী রহঃ অন্যতম খলিফা গবেষক ও শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ যশোরে পৌঁছেছেন। যশোর ও খুলনার উলামায়ে কেরামগণ তাকে যশোর বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, মাদানীনগরের খতমে বুখারী ও দোআ মাহফিল ২০১৮ ইং পয়লা এপ্রিল রোবার অনুষ্ঠিত হবে।

কিছুক্ষণের মধ্যেই খুলনায় উপস্থিত হবেন ঐতিহাসিক শোলাকিয়ার গ্রান্ড ইমাম, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সোয়ালক্ষ আলেম মুফতি ও ইমামের স্বাক্ষর সম্বলিত শান্তির ফতওয়া প্রদান করে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী শান্তিরদূত, কওমী সনদের স্বীকৃতির সফল রূপকার, আওলাদে রাসুল ফেদায়ে মিল্লাত সায়্যেদ আস’আদ মাদানী রহঃ অন্যতম খলিফা গবেষক ও শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

এ ছাড়াও দারুল উলুম দেওবন্দের অন্যতম মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ মারুফি (ভারত), খতিবে ইসলাম মাওলানা ইয়াহইয়া মাহমূদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *