খুলনার মাদানিনগরে আল্লামা মাসঊদ থাকছেন রোববার

খুলনার মাদানিনগরে আল্লামা মাসঊদ থাকছেন রোববার

পাথেয় রিপোর্ট : জামে’আ মাদানিয়া আসআদুল উলুম মাদানী নগর মাদরাসা খুলনার খতমে বুখারী ও দোআ মাহফিল ২০১৮ ইং পয়লা এপ্রিল রোবার অনুষ্ঠিত হবে।

ঐতিহাসিক শোলাকিয়ার গ্রান্ড ইমাম, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সোয়ালক্ষ আলেম মুফতি ও ইমামের স্বাক্ষর সম্বলিত শান্তির ফতওয়া প্রদান করে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী শান্তিরদূত, কওমী সনদের স্বীকৃতির সফল রূপকার, আওলাদে রাসুল ফেদায়ে মিল্লাত সায়্যেদ আস’আদ মাদানী রহঃ অন্যতম খলিফা গবেষক ও শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

এ ছাড়াও দারুল উলুম দেওবন্দের অন্যতম মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ মারুফি (ভারত), খতিবে ইসলাম মাওলানা ইয়াহইয়া মাহমূদ।

বিকেল ৪টা থেকে মাদানী সাহিত্য কাফেলার হৃদয় ছোঁয়া হামদ নাত পরিবেশনা, বাদ মাগরিব দারুল উলুম দেওবন্দের সুনামধন্য মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ মারুফির বয়ানের কথা রয়েছে। ইয়াইয়া মাহমুদ বয়ান করবেন বাদ এশা। খতমে বুখারী ও দোআ করবেন ঐতিহাসিক শোলাকিয়ার গ্রান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী দেশের সবাইকে খতমে বুখারীর এই মাহফিলে উপস্থিত থেকে দুআয় শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন।

গ্রন্থনা : আবদুল্লাহ শাকির, সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *