পাথেয় রিপোর্ট : লেখকগণ সমাজে আলো ছড়িয়ে বেড়ান অভিমত ব্যক্ত করে জামিআ দারুল উলূম দারুল রামপুরার শিক্ষাসচিব ও জাতীয় পর্যায়ের লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, লেখক ফোরামের অনুষ্ঠানে তারাই এসেছেন যারা সারা দেশে আলো ছড়াচ্ছেন। ইসলামের সৌন্দর্যের কথা তুলে ধরছেন।
লেখকদের কাছে সুনির্দিষ্ট কিছু কাজ দেখতে চেয়েছিলেন দাবি করে মাওলানা যাইনুল আবিদীন বলেন, লেখক ফোরাম কাজ করতে শুরু করেছে। স্মরকে তিনপৃষ্ঠাব্যাপী লেখক ফোরাম সদস্যদের প্রকাশিত বই নিয়ে আলোচনা আমাকে মুগ্ধ করেছে।

মাদরাসায় পড়াশোনা করে যারা কলম হাতে নেন তাদের উল্লেখ করে মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, আমরা আমাদের সৌন্দর্যের কথা তুলে ধরবো। ত্রুটি নেই তা বলবো না। নতুন করে যারা লিখছেন তারা কি-বা আর তুলে ধরবেন। প্রতিপক্ষরা অনেক আগেই সব ত্রুটি লিখে লিখে শেষ করে ফেলেছে। এখন যা লিখছেন বা বলছেন তা অবিচার করছেন। সামনে যা লিখবেন তা তো আরও বেশি অবিচার হবে। সুতরাং আমরা ত্রুটি চিহ্নিত করে আর কি লিখবো।
শুক্রবার বাদজুমা বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা আমার জাতির দোষত্রুটি তুলে ধরার জন্য আসিনি। সৌন্দর্যের কথা, সম্ভাবনার কথা তুলে ধরতে এসেছি।
বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম যদি আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারে দেশের আট মসজিদের কান্নার প্রার্থনা তাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ।

লেখক ফোরামের পঞ্চম প্রতিষ্ঠা বাষির্কীতে জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাওলানা লিয়াকত আলী, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা জুবাইর আহমদ, মাওলানা মাযহারুল ইসলাম, মুফতি এনায়েতুল্লাহ প্রমুখ।




