পাথেয় রিপোর্ট : ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামকে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম ফুলেল অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সংগঠনের সদস্য সচিব লেখক আনোয়ার আবদুল্লাহ, আইনজীবী রাশেদুল আলম মোল্লা, সগির হোসেন চৌধুরী, সাংবাদিক তানজিল আমির, সংগঠক আবু বকর জাবের এই অভিনন্দনীয় ফুলের তোড়া তুলে দেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের নেতৃবৃন্দের হাতে।
শুক্রবার জুমার পর প্রজন্ম ফোরাম নেতৃবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত শুক্রবার জুমার পর বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম রাজধানীর প্রেসক্লাবে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এতে দেশের প্রায় তিনশত লেখক-সাংবাদিক-গবেষক উপস্থিত হন।






