রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা চাইবো : প্রতিমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা চাইবো : প্রতিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির আরও জোরালো ভূমিকা চাইবো।

বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা ইস্যু তুলে ধরা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন একটি সময়ে ঢাকায় আসছেন, তার মাত্র দুই সপ্তাহ আগে আন্তর্জাতিক অপরাধ আদালত রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকেই ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে আমরা রোহিঙ্গা ইস্যু তুলে ধরে এই সঙ্কটের রাজনৈতিক সমাধান চাইবো।

আগামী ৬ আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় আসছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *