গ্রেপ্তার এড়াতে বোমায় নিজকে উড়িয়ে দিলেন সৌদি নাগরিক

গ্রেপ্তার এড়াতে বোমায় নিজকে উড়িয়ে দিলেন সৌদি নাগরিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবে নিরাপত্তারক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন দেশটির এক নাগরিক। এতে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। চলতি সপ্তাহে এ ঘটনা ঘটে বলে গতকাল শুক্রবার জানিয়েছেন সৌদি আরবের কর্মকর্তারা।

ওই সৌদি নাগরিকের নাম আবদুল্লাহ বিন জায়েদ আল–বাকরি আল–সেহরি। ২০১৫ সালে দেশটির একটি মসজিদে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বোমা হামলায় তিনি জড়িত ছিলেন বলে মনে করা হয়। ইয়েমেন সীমান্তের কাছে ওই হামলায় ১৫ জন নিহত হন। তাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন পুলিশের সদস্য।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘যখন তাঁকে (আল–সেহরি) গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হলো, তখন তিনি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন। বোমাটি তাঁর শরীরে বাঁধা ছিল। এতে তাঁর মৃত্যু হয়। আহত হন স্থানীয় এক ব্যক্তি ও নিরাপত্তারক্ষী বাহিনীর তিন সদস্য।’

মসজিদে ওই হামলায় আল–সেহরিসহ মোট নয়জন জড়িত ছিলেন বলে ধারণা করা হয়। ৯ জনের তালিকায় আল–সেহরি রয়েছেন ৪ নম্বরে। ২০১৬ সালের মে মাসে তালিকার ৫ নম্বরে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীরা। এরপর দেশটিতে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। অভিযান শুরুর পরপরই সৌদি আরবের মসজিদটিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *