গৌরীপুরে সৌদি নাগরিকের লাশ উদ্ধার

গৌরীপুরে সৌদি নাগরিকের লাশ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহের গৌরীপুরে আবু নাছের দুসারি (৪৫) নামে এক সৌদি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা গ্রামের জনৈক আবু সাইদ সানির(৪৫) বাড়ি থেকে উদ্ধার করা হয়।

গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আবু নাছের আল দুসারি নামের ওই সৌদি নাগরিক গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা গ্রামে ‘তার বন্ধু’ আবু সাইদ সানির বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,ওই গ্রামের করম আলীর পুত্র সানির সাথে গত ২০ বছর আগে ঢাকায় পরিচয় হয় সৌদি নাগরিক দুসারির। এর পর থেকে মাঝে মধ্যে তিনি সানির গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন। এই অবস্থায় গত হলি আর্টিজান হামলার ঘটনায় সারাদেশে বিদেশের ওপর নানা বিধিনিষেধ আরোপ হলে তিনি সে সময় দেশে চলে যান। এর পর গত বছরের অক্টোবর মাসে ফের তিনি ঢাকায় আসেন।

জানা যায়, গত বছরের ৯ ডিসেম্বর ঢাকা থেকে সরাসরি তিনি চলে আসেন গৌরীপুর উপজেলার ডৌখলা সানির গ্রামের বাড়িতে। এরপর থেকেই সেখানে বসবাস শুরু করেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সানির ঘরের একটি কক্ষে দুসারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কোয়দায় পড়ে যায় সানি। তিনি দ্রুত থানায় খবর পৌঁছান। এ খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ দুসারির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত দুসারি মুখে মদের গন্ধ পাওয়া গেছে। সেই সাথে পুরোপুরি মাতাল ছিল সানিও। এলাকার লোকজনের কাছ থেকে জেনেছেন সানি এলাকার একজন চিহ্নিত মাদকাসক্ত। দুসারিকে নিয়ে প্রতিনিয়তই মদে আসক্ত থাকতেন।

গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইশতিয়াক মোশারফ জানান, হাসপাতালে আনার অনেক আগেই সৌদি নাগরিক দুসারির মৃত্যু হয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না।

পাসপোর্টের তথ্য অনুযায়ী, আবু নাছের আল দুসারির বয়স ৫১ বছর। তার বাড়ি সৌদি আরবের দাম্মাম শহরে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সানির দেওয়া তথ্যের বরাতে ওসি বলেন, ২০ বছর আগে ঢাকার গুলশানের একটি হোটেলে নাছেরের সঙ্গে সানির পরিচয় হয়। সেই থেকে তারা ‘ভালো বন্ধু’। নাছের প্রায়ই তার বাড়িতে বেড়াতে যেতেন।

“বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে নাছের ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় সানি ডাকাডাকি শুরু করেন। পরে সানির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে নাছেরকে মৃত অবস্থায় পায়।”

ময়নাতদন্তের জন্য ওই সৌদি নাগরিকের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, “প্রতিবেদন পেলে নাছেরের মৃত্যুর কারণ জানা যাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *