পবিত্র শবে বরাত ১ মে

পবিত্র শবে বরাত ১ মে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে এবার শবে বরাত পালিত হবে আগামী ১ মে রাতে, সরকারি ছুটি থাকবে ২ মে। গতকাল মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনে এই সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে ১ মে দিবাগত রাতে।

‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিমরা ইবাদতে কাটিয়ে থাকে।
পাশাপাশি শবে বরাত ঘিরে নিজেদের ভালো খাওয়া এবং অন্যদের খাওয়ানোর রেওয়াজও রয়েছে বাংলাদেশে।

শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।
১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসেও সরকারি ছুটি থাকবে। ফলে টানা দুদিন (মঙ্গল ও বুধবার) ছুটি পাবেন সরকারি-বেসরকারি কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *