পঞ্চায়েত নির্বাচনে জমিয়ত উপেক্ষিত কেন?

পঞ্চায়েত নির্বাচনে জমিয়ত উপেক্ষিত কেন?

ওয়ার্ল্ড ডেস্ক : নন্দীগ্রামের ঘটনার পর প্রথম অবস্থায় মাটি কামড়ে পড়ে থেকে আন্দোলন করেছিল জমিয়তে উলামায়ে হিন্দ ও এসইউসিআই। বিভিন্ন সংগঠন নন্দীগ্রাম কাণ্ডের বিরোধীতা করলেও প্রথমে মাঠে ছিল জমিয়ত। পরে তৃণমূল সেখানে আন্দোলন নিজের দখলে নিয়ে নেয়। কিন্তু যে নন্দীগ্রামে জমিয়তে উলামায়ে হিন্দের এতো প্রভাব সেখানে এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে কোনও টিকিট দেয়নি জমিয়তকে। বিধান সভায় জমিয়ত থেকে দুইজন প্রতিনিধি তৃণমূলের প্রতীকে ভোটে দাঁড়ান। কিন্তু এবারের পঞ্চায়েতে পুরো উপেক্ষা করা হয়েছে জমিয়তে উলামায়ে হিন্দকে। নন্দীগ্রাম আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা আব্দুস সামাদ। তিনি স্থানীয় পত্রিকা টিডিএন বাংলাকে বলেন,”প্রার্থী দেওয়া দূরের কথা,তৃণমূলের টিকিট নিয়ে জমিয়তে উলামায়ের নেতাদের সাথে আলোচনাও করেনি। আমার সাথেও না। তবে আমরা এমন কিছু করতে চাইনা যাতে বিজেপি বাংলায় জায়গা পেয়ে যায়।”

জমিয়তের অন্দরে প্রশ্ন, কেন তৃণমূল নন্দীগ্রামের মতো জায়গায় প্রার্থী নিয়ে জমিয়তকে ডাকলো না বা আলোচনা করলো না? কাকে খুশি করতে এতো বড়ো একটা সংগঠনকে অবজ্ঞা? নাকি শুধু বিধান সভা ভোটে দুটি টিকিট দিয়ে পঞ্চায়েত, লোক সভা,পৌরসভা সহ সব নির্বাচনে জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করবে তৃণমূল? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

 

 

সূত্র : টিডিএন বাংলাডটকম
তথ্য সংগ্রহ : আবদুল্লাহ শাকির সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *