ময়মনসিংহে ঢাকাগামী ট্রেনের বগি লাইনচ্যুত

ময়মনসিংহে ঢাকাগামী ট্রেনের বগি লাইনচ্যুত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মহানগরীর পালপাড়া বলাশপুর এলাকায় ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই মির্জা মোহাম্মদ মুক্তা গণমাধ্যমে জানান, জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (যাত্রী ও মালবাহী) বগি পালপাড়া বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, এতে ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন ডাকা করা হয়েছে। সেটি এলেই উদ্ধার তৎপরতা শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *