রুশ নাগরিকদের জন্য দরজা বন্ধ ৪ ইউরোপীয় দেশের

রুশ নাগরিকদের জন্য দরজা বন্ধ ৪ ইউরোপীয় দেশের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রুশ পর্যটকদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে রাশিয়ার প্রতিবেশী চার ইউরোপীয় দেশ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশের মধ্যে চারটি সোমবার রুশ পর্যটকদের ফিরিয়ে দিতে শুরু করেছে। দেশ চারটি হচ্ছে পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া।

রাশিয়ার প্রতিবেশী আরেক ইউরোপীয় দেশ ফিনল্যান্ড অবশ্য এখনও পর্যন্ত এ ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে তারা নতুন বিধিনিষেধ আরোপ করেছে। ভিসাপ্রার্থী রুশ নাগরিকদের আবেদনপত্র গ্রহণের সংখ্যা কমিয়ে দিয়েছে দেশটি।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনায় মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা এর সদস্য দেশগুলোর নিষেধাজ্ঞা এবং অন্যান্য সিরিজ পদক্ষেপের তালিকায় সর্বশেষ সংযোজন এই ঘটনা।

ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই রাশিয়া থেকে যাবতীয় ফ্লাইট নিষিদ্ধ করেছে। শুধু রেল ও সড়ক পরিবহন ব্যবস্থা সচল রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *