ইভ্যালি থেকে পদত্যাগ করেছে বিচারপতি মানিকের পর্ষদ

ইভ্যালি থেকে পদত্যাগ করেছে বিচারপতি মানিকের পর্ষদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে পদত্যাগ করেছে সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ। আগামীকাল (বুধবার) তাদের পদত্যাগপত্র আদালতে উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পরিচালনা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা পদত্যাগ করেছি। আগামীকাল আদালতে বিষয়টি উপস্থাপন করব। এরপর বিস্তারিত তথ্য জানানো হবে।”

ইভ্যালি পরিচালনার জন্য আদালত কর্তৃক নিযুক্ত এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা ছিলেন— স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত বছরের ১৫ সেপ্টেম্বর আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

গত ২১ এপ্রিল চেক প্রতারণার ৯ মো. রাসেলকে জামিন দেন আদালত। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল। শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *