ইভ্যালির অডিট রিপোর্ট চলতি মাসেই : বিচারপতি মানিক

ইভ্যালির অডিট রিপোর্ট চলতি মাসেই : বিচারপতি মানিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জুলাই মাসের শেষে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বর্তমান আর্থিক অবস্থা পর্যালোচনা করে দায়-দেনা ও সম্পদের নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) তৈরি করে আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

আজ শুক্রবার ধানমণ্ডির ইভ্যালি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, এই মাসের শেষে অডিটররা অডিট রিপোর্ট দিতে পারবেন বলে আমাদের কথা দিয়েছেন। হুদা বাসি চৌধুরী অ্যান্ড কম্পানিকে অডিট প্রতিষ্ঠান হিসেবে আমরা নিয়োগ দিয়েছি।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ইভ্যালির সাভারের দুটি গুদামে ২৫ কোটি টাকার পণ্য রয়েছে। আর গ্রাহক ও ব্যবসায়ীদের কাছে প্রতিষ্ঠানটির দায় ৪০৩.৮০ কোটি টাকা। পিঙ্ক সিটির গুদামে ইভ্যালির ১৬ কোটি টাকার ২,৬৫৯টি এবং বালিয়াপুরের গুদামে ৯ কোটি টাকার ১,৭৩৬টি আইটেম রয়েছে।

বর্তমানে জামিনে থাকা ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং কারাবন্দি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল সম্প্রতি হাইকোর্টকে বলেন, গ্রাহকের দায় মেটাতে তারা বিনিয়োগকারী জোগাড় করবেন।

গত বছরের ১৫ সেপ্টেম্বর ইভ্যালির এক গ্রাহক জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী ইভ্যালির তৎকালীন চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন। মামলা দায়েরের পরদিন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *