বিএনপির সেই ২ কেন্দ্রীয় নেতাসহ ৪১ জন কারাগারে

বিএনপির সেই ২ কেন্দ্রীয় নেতাসহ ৪১ জন কারাগারে

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় শুক্রবার দুপুরে আটক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও খালেদা জিয়ার উপদেষ্টা মুরাদ কবিরসহ ৪১ জন নাশকতা মামলায় কারাগারে।

শনিবার আটক ৪১ জনকে নড়াইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে নড়াগাতি থানার এস আই মারুফুল ইসলাম বাদী হয়ে ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এছাড়া মামলায় ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

কেন্দ্রীয় ওই দুই নেতাসহ আসামিদের মধ্যে রয়েছেন, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মো.মনিরুল ইসলাম,কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও লাহুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার,যশোর জেলা বিএনপির সহসভাপতি মো.সাজ্জাদুর রহমান সুজা, নড়াইল জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি খান কামরুল,বিএনপিনেতা এস্কান্দার আলী,জালাল হোসেন,মফিজুর রহমান,হাসিবুর রহমান,আহম্মদ উল্লাহ,বাচ্চু মিয়া,মফিজুর রহমান,নাসির হায়দার টুলু প্রমুখ।

পুলিশ জানায়, ওই দুই কেন্দ্রীয় নেতা শুক্রবার দুপুর আড়াইটার সময় নড়াইল,যশোর,ঝিনাইদহ,সাতক্ষীরা ও মাগুরাসহ বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বাড়িতে শুক্ররার দুপুরে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রের পরিকল্পনার জন্য গোপন বৈঠক করেন।
ওই সময় নড়াইলের সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো.মেহেদী হাসানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ তাদেরকে ওই বাড়ি থেকে ৪১ জনকে আটক করে।

নড়াগাতি থানার ওসি মো.বেলায়েত হোসেন বলেন,আটককৃত ৪১ জনকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *