ডেঙ্গু : এ বছর আক্রান্ত ১৬ হাজার ছাড়ালো

ডেঙ্গু : এ বছর আক্রান্ত ১৬ হাজার ছাড়ালো

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৫০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৯০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৯১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এক হাজার ৪৪৮ জন ঢাকার মধ্যে এবং ৪৬৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬ হাজার ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১২ হাজার ২৮১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন তিন হাজার ৮১১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ১৪ হাজার ১২০ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১০ হাজার ৮০৬ জন ঢাকার এবং বাকি তিন হাজার ৩১৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫৫ জনে পৌঁছেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *