ওয়ার্ল্ড ডেস্ক : কংগ্রেসের হাত মুসলিমদের রক্তে রাঙানো, বললেন প্রবীণ কংগ্রেস নেতা সালমান খুরশিদ। একটি জাতীয় সংবাদমাধ্যমে এই দাবি করা হয়েছে। মঙ্গলবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা চলাকালীন সালমান খুরশিদ বলেন আমি কংগ্রেসেরই নেতা তবু একথা স্বীকার করতে আমি বাধ্য যে আমাদের হাত মুসলিমদের রক্তে রাঙানো। ১৯৪৮–র শিখ দাঙ্গা এবং ১৯৯২–র বাবরি মসজিদ ধংসের সময় যে দাঙ্গা হয়েছিল, দু’বারই কংগ্রেস ক্ষমতায় ছিল। এই দুই দাঙ্গার উদাহরণ দিয়েই এই মন্তব্য করেন তিনি। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাঁকে প্রশ্ন করেন এই নিয়ে। কারণ বলতে গিয়ে সালমান খুরশিদ বলেন, যখন তোমাদের উপর আক্রমণ হয়েছিল, তখন আমরা রক্ষা করতে এগিয়ে আসিনি। আমি একথা তোমাদের কাছে স্বীকার করছি তার কারণ, এর থেকে শিক্ষা নাও তোমরা। তোমাদের হাতে যাতে রক্তের দাগ না লাগে সেকারণেই এই কথা বলছি। তোমরা যদি পাল্টা আক্রমণ কর তাহলে তোমাদের হাতও রক্তের দাগ লাগবে। ইতিহাস থেকে শিক্ষা নাও ইতিহাসের কালো অধ্যায় ফিরিয়ে এনো না। তোমরা এমন কোনও কাজ করো না যাতে ১০ বছর পর নিজের বিশ্ববিদ্যালয়ে ফিরে এলে তোমাকে তার জবাব দিতে হয়।
যদিও কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে এই ধরনের কথা বলা এই প্রথম নয়। গত সপ্তাহেই প্রধান বিচারপতির বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনায় কংগ্রেসের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন খুরশিদ।
সূত্র : আজকাল


