হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর শারীরিক অবস্থা উন্নতির দিকে

হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর শারীরিক অবস্থা উন্নতির দিকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর অপারেশন শেষে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেন। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। সফল অস্ত্রপাচার শেষে বর্তমানে ডা. ফরীদ হোসেনের তত্বাবধানে চিকিৎসা চলছে।

তিনি জানান, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী পিত্ত থলিতে পাথর সংক্রান্ত রোগে ভুগছিলেন। এর আগে ২৯ অক্টোবর দুপুরে পেটে ব্যথা নিয়ে তিনি চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি হোন। হাসপাতালের গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার শামীম বখশের অধীনে চিকিৎসা করান। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। চিকিৎসার জন্য তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন গত রোববার।

প্রবীণ এই আলেমের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে তার পরিবার বিশেষ দোয়া কামনা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *