পাথেয় রিপোর্ট : ইসলাহুল মুসলিমনীন পরিষদ বাংলাদেশের উদ্যাগে ময়মনিসংহের মুক্তাগাছায় অসহায় ও দরিদ্র মানুষের ভ্যান বিতরণ করা হয়েছে। এতে নেতৃত্ব দেন ইসলাহুলের ময়মনসিংহ প্রতিনিধি মাওলানা উবায়দুর রহমান। তিনি বলেন, শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুম পরিচালিত এই অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি।

বুধবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যান বিতরণকালে মাওলানা উবায়দুর রহমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম।

তথ্য সংগ্রহ : দিদার হোসাইন তারেক সম্পাদনা : মাসউদুল কাদির


