আরব সম্মেলনে অংশ নেবেন না সৌদি যুবরাজ

আরব সম্মেলনে অংশ নেবেন না সৌদি যুবরাজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আলজেরিয়ায় ১ নভেম্বর আরব সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। এবারের এ সম্মেলনে অংশ নেবেন না সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ বিন সালমান চিকিৎসকের পরামর্শে ভ্রমণ করা থেকে বিরত থাকছেন। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবৌনির সঙ্গে টেলিফোনে আলাপকালে আরব সম্মেলনে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান।

দুই দেশের শীর্ষ নেতার টেলিফোন আলাপের পর সৌদি আরবের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তবে সম্মেলনে সালমানের অংশ না নেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি।

নভেম্বর মাসের ১ থেকে ২ তারিখ পর্যন্ত আরব রাষ্ট্রপ্রধানরা আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে এক সম্মেলনে অংশ নিতে পারেন। এটি তাদের ৩১তম শীর্ষ সম্মেলন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *