ময়মনসিংহে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ভালুকার সিডস্টোর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাস চালকের সহকারী রুবেল হোসেন (২২), ময়মনসিংহ সদর উপজেলার ফারুক আহম্মেদ (২৮) ও ঈশ্বরগঞ্জ উপজেলার তোফায়েল আহম্মেদ (২৭)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা সম্পর্কে ফায়ার সার্ভিস কর্মকর্তা রকিবুল বলেন, সিডস্টোর বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের তিনযাত্রী নিহত হন।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *