ইন্দোনিশিয়ার প্রেসিডেন্টকে শান্তির ফতোয়া প্রদান, জোকো উইডুডুর প্রশংসা

ইন্দোনিশিয়ার প্রেসিডেন্টকে শান্তির ফতোয়া প্রদান, জোকো উইডুডুর প্রশংসা

পাথেয় রিপোর্ট : ১লা মে মঙ্গলবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্যালেসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ‘জোকো উইডুডু’র হাতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফতোয়া অর্পণ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলিকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ। তিনি বলেন, বিশ্বময় সন্ত্রাসবিরোধী কাজের অংশ হিসেবেই ইন্দোনেশিয়ার রাষ্ট্রপধানের হাতে বিশ্বশান্তির ফাতওয়া তুলে দিয়েছি।

প্রেসিডেন্ট “জোকো উইডুডু” তখন আল্লামা মাসউদের সন্ত্রাসবিরোধী এ পদক্ষেপের  ভূয়সী প্রশংসা করেন। একলাখ আলেমের স্বাক্ষর সম্বলিত  এ ফতোয়াকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি আরো বলেন, এ ফতোয়ার মাধ্যমে পৃথিবীর কাছে ইসলামের প্রকৃত অবস্থান পরিষ্কার হয়েছে। আমরা এ বিষয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন জমিয়ত মুখপাত্র মাওলানা সদরুদ্দীন মাকনুন।

 

গ্রন্থনা : নাঈম ইসলাম                                                  সম্পাদনা : : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *