পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় বুধবার (৭ ডিসেম্বর) ১১ ঘণ্টা গ্যাস থাকবে না। এসব এলাকায় দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে রাজধানীর গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত (১১ ঘণ্টা) রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার ও বাড্ডা খিল বাড়িরটেক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।


