যমজ সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

যমজ সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রী মুজিবুল হক তার ৭১তম জন্মবার্ষিকীর আগেই স্ত্রীর কাছ থেকে উপহার পেলেন যমজ সন্তান। রেল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল আলম জানান, গত সোমবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যমজ পুত্র সন্তানের জন্ম দেন মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা।

শরীফুল আলম বলেন, যমজ ছেলে হওয়ায় রেলমন্ত্রী দারুণ খুশি। মা ও দুই ছেলে সবাই সুস্থ আছে। ধর্মীয় রীতি অনুযায়ী পরে তাদের নাম রাখা হবে।
মুজিবুল-রিক্তা দম্পতির বড় মেয়ের জন্ম হয়েছিল ২০১৬ সালের ২৮ মে। আর আগামী ৩১ মে রেলমন্ত্রীর নিজের বয়স ৭১ বছর পূর্ণ হচ্ছে।

২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন মুজিবুল হক। ৬৭ বছর বয়সে এসে এই রাজনীতিবিদের বিয়ের সিদ্ধান্ত ছিল সে বছরের অন্যতম আলোচিত ঘটনা।
সে সময় তিনি বলেছিলেন, দেখলাম মানুষের জীবনের শেষ বয়সে একজন সঙ্গী দরকার, যাতে পরবর্তী জীবনে নিঃসঙ্গ না থাকতে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *