পাথেয় রিপোর্ট : বাংলাদেশের প্রখ্যাত দুই আলেম মাওলানা নুরুল ইসলাম এল.এল.বি (র.) ও মাওলানা শায়খ আব্দুল করিম গাজীনগরী র. এবং জামিআ লুগাতুল আরাবিয়্যার মুহাদ্দিস মাওলানা সাইফুল ইসলাম রিয়াদের পিতা সিলেট, কদমতলী ভূইয়া প্লাস্টিক ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক, দানবীর আলহাজ্ব মুহিব্বুল ইসলাম হানিফ ভুইয়া র-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা কমিটি।
বাংলাদেশ জমিয়তুল উলামার সিলেট জেলার সাধারণ সম্পাদক জামিআ লুগাতুল আরাবিয়্যার প্রিন্সিপাল শায়খুল হাদীস তাহুরুল হক জকিগঞ্জী ও মহানগর সভাপতি মাওলানা শায়খ আব্দুর রউফসহ জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দরাও মঙ্গলবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মরহুমগণের আত্মার মাগফেরাত কামনা ও তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


