বৃহস্পতিবার বাদ জোহর জমিয়তুল উলামার পরামর্শসভা

বৃহস্পতিবার বাদ জোহর জমিয়তুল উলামার পরামর্শসভা

বৃহস্পতিবার বাদ জোহর জমিয়তুল উলামার পরামর্শসভা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর আহ্বানে পরামর্শসভা অনুষ্ঠিত হবে বাদ জোহর রজধানীর ইকরা বাংলাদেশ মিলনায়তনে। এতে প্রধান অতিথির ভাষণ দেবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

ঢাকা মহানগরীর বাংলাদেশ জমিয়তুল উলামার সব সদস্যকে এ পরামর্শসভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারী জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন।

বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী জানান, আমরা আবারও জমিয়তুল উলামার কাজ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। লকডাউনের কারণে আমরা ঘরোয়াভাবে তালিম তারবিয়াত ও কিছু সামাজিক কাজে সম্পৃক্ত থেকেছি। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমাদের ধারাবাহিক কর্মসূচিগুলো নিয়ে আবারও মাঠে ময়দানে থাকতে পারবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *