শিক্ষাপ্রতিষ্ঠানে বৈবাহিক অবস্থা জানতে চাওয়া অসাংবিধানিক : হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে বৈবাহিক অবস্থা জানতে চাওয়া অসাংবিধানিক : হাইকোর্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বৈবাহিক অবস্থা জানতে চাওয়া অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বৈবাহিক অবস্থা প্রকাশ বাধ্যতামূলক করা যাবে না।

১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। তিনি বলেছেন, এই রায়ের পরে কোনো শিক্ষার্থীকে ভর্তির সময় তার বৈবাহিক অবস্থা প্রকাশে বাধ্য করা যাবে না।

এর আগে এ বিষয়ে ২০১৭ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহরিয়া ফেরদৌস একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা জানতে চাওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *