ইতালির সমুদ্র তীরে জাহাজডুবি, নিহত ৩৩ শরণার্থী

ইতালির সমুদ্র তীরে জাহাজডুবি, নিহত ৩৩ শরণার্থী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে শরণার্থী বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৩জন মারা গেছেন। ইতালির সংবাদসংস্থা এ তথ্য প্রকাশ করেছে। ২৭টি মৃতদেহ ক্রোটোন প্রদেশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্ট স্টেকাতো ডি কুট্রোর তীরে ভেসে এসেছে এবং আরও তিনটি মৃতদেহ সাগরে পাওয়া গেছে।

দেশটির দমকল বাহিনী বিভাগ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছে, ‘অভিবাসীদের মধ্যে বেশ কিছু মৃতের খবর পাওয়া গেছে, তবে প্রায় ৪০ জন বেঁচে আছে।’

অ্যাডনক্রোনোস নিউজ এজেন্সি জানায়, নৌকাটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল এবং প্রায় ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে শরণার্থীদের নিয়ে আসা জাহাজটি খারাপ আবহাওয়ার পাথরের সঙ্গে ধাক্কা লাগে। ইতালীয় উপকূলরক্ষী, পুলিশ বাহিনী ও দমকলবাহিনী ঘটনাস্থলে থাকায় তাদের মন্তব্যে পাওয়া যায়নি।

সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করা লোকদের জন্য ইতালি অন্যতম প্রধান ল্যান্ডিং পয়েন্ট। কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *