ঈদের আগে কারাবন্দী আলেমদের মুক্তি দাবি হেফাজতের

ঈদের আগে কারাবন্দী আলেমদের মুক্তি দাবি হেফাজতের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদের আগে কারাবন্দী আলেম-উলামাদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন আলেম-উলামারা। অনেকে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আমরা অবিলম্বে আগামী ঈদুল ফিতরের আগে বন্দী আলেম-উলামাদের মুক্তি চাই।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি।

হেফাজত মহাসচিব বলেন, পাঠ্যবইয়ের সমস্যাগুলো নিয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। সাক্ষাতে তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন সমস্যাগুলোর সমাধান করা হবে। হেফাজতসহ দেশের সব ইসলামপন্থীদের দাবিগুলোকে গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত দুইটি বই প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই।

সাজিদুর রহমান বলেন, আমরা মনে করি পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয় সংযোজনের সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বৈঠক থেকে আসন্ন রমজানের পূর্বে গুরুত্বপূর্ণ জেলা কমিটিগুলো গঠন করার সিদ্ধান্ত হয় বলেও উল্লেখ করেন তিনি।

মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়্যুম সুবহানীর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মুফতী কেফায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদবী, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর, কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সমন্বয়ক সাইয়েদ মাহফুজ খন্দকার, মহানগর সহ-সভাপতি মাওলানা ওয়াহিদুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হামিদী, মহানগর প্রচার সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী ও মাওলানা জুবায়ের রশিদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *