ডেঙ্গু নিয়ে নতুন ৮ রোগী হাসপাতালে

ডেঙ্গু নিয়ে নতুন ৮ রোগী হাসপাতালে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) আটজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় পাঁচজন ও ঢাকার বাইরে তিনজন। এ সময় ডেঙ্গুতে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩০ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ঢাকায় ১৫ ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৫ জন ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৭৬৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় ৩৬৬ ও ঢাকার বাইরে ৪০০ জন।

অন্যদিকে চিকিৎসা শেষে ৭২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাঁদের মধ্যে ৩৪৫ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৮২ জন অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছর ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *