রানা প্লাজার মালিক রানার জামিন আটকাতে রাষ্ট্রপক্ষের আবেদন

রানা প্লাজার মালিক রানার জামিন আটকাতে রাষ্ট্রপক্ষের আবেদন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

এর আগে ২০১৪ সালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবনমালিক রানা ও কারখানা মালিকদের বিরুদ্ধে করা মামলায় ভবন মালিক সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট। এর ফলে তার জামিনের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছিলেন আইনজীবীরা।

রবিবার (৯ এপ্রিল) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন স্থগিতের এই আবেদন করা হয় বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম।

গত ৬ এপ্রিল সোহেল রানার আবেদনের শুনানির পর বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এই ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *