মাসউদুল কাদির : রমজানে তারাবিটা অনেকটা বড় আনুষ্ঠানিকতা। রমজানে তারাবি আমাদের প্রতিটি মুসলিম ঘরের একটা আনন্দের বার্তা নিয়ে আসে। ইফতারের পর সবচেয়ে বড় আমল হলো বিশ রাকাতের এই তারাবি।
এটি আল্লাহ তা’আলার অফুরন্ত রহমত ও মাগফিরাত লাভের অন্যতম উপায়। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রমজানের রাতে তারাবিহ আদায় করে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়।” (সহিহ বুখারি, হাদিস: ৩৭।)
তারাবির আমলে সঙ্গে কুরআন তিলাওয়াতের একটা গভীল সম্পর্ক। আমরা অনেকেই খতমে তারাবি পড়ি। অনেক কোনো কারণে রোজা রাখতে না পারলে তারাবি ছেড়ে দেন, সেটা ঠিক নয়। তারাবি একটা পৃথক আমল। রোজা না রাখলেও তারাবি পড়তে কোনো সমস্যা তো নয়ই বরং সোয়াবের কাজ। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমীন।
_patheo/106/sb


