সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে : খেলাফত মজলিস

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে : খেলাফত মজলিস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, ‘সরকার শান্তি চাইলে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

শনিবার (২২ জুলাই) দল ‘নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন’সহ খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল বাছিত আজাদ বলেন, ‘বর্তমান সরকার বিনা ভোটের সরকার। ২০১৪ সালে ভোটের আগেই ১৫৪ জন এমপি হয়ে নির্বাচিত হয়ে গেছেন, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে; এ সরকার নৈতিকভাবে অবৈধ সরকার। জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না। বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’

সমাবেশে দলটির নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক বলেন, ‘গণমানুষের দুঃখ-দুর্দশা দূর করতে হলে খোলাফায়ে রাশেদীনের আদর্শের আলোকে দেশ পরিচালনা করতে হবে। অপরিসীম ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার দাবি হচ্ছে— জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন করতে হবে।’

খেলামত মজলিশের সমাবেশ

বরিশাল টাউন হল চত্বরে সংগঠনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক সিরাজুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদিস মাওলানা শাব্বীর আহমদ, ডা. আবদুল্লাহ খান, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম মাহবুব আলম ও ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *