হালুয়াঘাটে মসজিদুল হাকিম’র উদ্বোধন

হালুয়াঘাটে মসজিদুল হাকিম’র উদ্বোধন

পাথেয় ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামে কাতার চ্যারেটির অর্থায়নে ১০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত মসজিদুল হাকিম-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

মসজিদ কমিটির সভাপতি তানভির আহম্মদ বুলবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধারা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমদ বিপ্লব, মাঝিয়াইল মাদ্রাসার মুহতামিম মাওলানা নূর হোসাইন, নায়েবে মুহতামিম মাওলানা নূর আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, এই মসজিদের কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে দেখে আমি খুবই খুশি হয়েছি। তিনি সকলের উদ্দেশ্যে মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করেন এবং এ থেকে সকলকে সচেতন থাকার আহবান জানান।

 

– pathe0/106/sb

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *