ঢাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ঢাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. ইব্রাহিম খলিল ইমান (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় ক্যান্টেনমেন্ট এলাকার রেল লাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রীয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঢামেক মর্গে পাঠানো হয়।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সুনীল চন্দ্র সুত্রধর জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে লোকটি অন্য অন্যমনষ্ক অবস্থায় রেল লাইনের ওপর বসেছিল।

এ সময়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রনে কাটা পরে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

পরে সিআইডির মাধ্যমে ফিঙ্গার প্রিন্টে তার জাতীয় পরিচয় শনাক্ত করা হয়। পরিচয়পত্র থেকে জানা যায়, তার গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলত খান উপজেলায়। বাবার নাম গিয়াসউদ্দিন।

সংশ্লিষ্ট থানায় সংবাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *