কক্সবাজারে বাংলাদেশ জমিয়তুল উলামার ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে বাংলাদেশ জমিয়তুল উলামার ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাথেয় রিপোর্ট : ভালোবাসা ও সৌহার্দপূর্ণ আচরণের মাধ্যমেই দ্বীনের কাজকে এগিয়ে নিতে হবে। মানুষের কাছে কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেয়াই হলো রেসালাতের দায়িত্ব। আল্লাহ ও রাসূলের শত্রু এবং দেশ ও মানবতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামির মতো সমাজে ফেৎনা ও জিঘাংসা ছড়ানো নয়। বরং বেদআতি, লা-মাযহাবী যারাই আছে তাদের কাছে ইসলামের মূল শিক্ষাকে পৌঁছাতে হবে। কোনও দল এবং মতাদর্শে বিশ্বাসীদের অচ্ছুত ভেবে এড়িয়ে যাওয়া যাবেনা, দাওয়াতের মাধ্যমে তাদেরকে ইসলামের সঠিকতা বুঝাতে হবে। দ্বীনের সঙ্গে জুড়ে দিতে হবে। আর এ মিশনকে সঙ্গে নিয়েই সমাজে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জমিয়তুল উলামা।

২ জুন শনিবার বাংলাদেশ জমিয়তুল উলামা কক্সবাজার জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দিন মাকনুন। কক্সবাজার জমিয়তুল উলামার জেলা শহর আহবায়ক মাওলানা শোয়াইব আহমাদের সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা জেএমএইচ ইউনুছ, সদস্য সচিব মুফতি ওসমান গণী, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা ফরীদুল আলম এবং কক্সবাজার সদর থানা আহবায়ক বিশিষ্ট আলেম মাওলানা নেজাম উদ্দিনসহ কয়েকশত আলেম উলামা।

উল্লেখিত প্রত্যেকেই অনুষ্ঠানে তাদের বক্তব্য পেশ করে বলেন, আমরা বাংলাদেশ জমিয়তুল উলামার সঙ্গে সবসময় কাজ করে যেতে চাই। আকাবীর ও আসলাফের চিন্তাদর্শন লালিত এ অরাজনৈতিক সংগঠন সমাজের সর্বত্র দ্বীন ইসলামের মূল শিক্ষা নিয়েই পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *