ময়মনসিংহে হকার্স মার্কেটে আগুনে পুড়েছে বেশ কয়েকটি দোকান

ময়মনসিংহে হকার্স মার্কেটে আগুনে পুড়েছে বেশ কয়েকটি দোকান

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় হকার্স সুপার মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক দোকান। মার্কেটটিতে জুতা, কাপড়, প্রসাধনী ও দরজির তিন শতাধিক দোকান আছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওই মার্কেট থেকে ধোঁয়া উড়তে দেখা গেলে মার্কেটের সামনে কান্নাকাটি করছিলেন দোকানিরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্হলে কাজ শুরু করে। মার্কেটে তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল। সকাল পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করা হয়। তবে আগুনে বেশির ভাগ দোকান ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনের উৎস অনুসন্ধান করা হচ্ছে। ঈদ উপলক্ষে মার্কেটের অনেক দোকানে নতুন মালামাল তোলা হয়েছিল। আগুনে তাঁদের অনেক ক্ষতি হয়েছে।

 

-patheo24/106

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *