সারা  দেশে মৃদু তাপপ্রবাহ কমতে পারে

সারা দেশে মৃদু তাপপ্রবাহ কমতে পারে

নিজস্ব প্রতিবেদক : দেশের পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে প্রবহমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যশোর, কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই তাপপ্রবাহ চলছে। আবহাওয়া অধিদপ্তর  রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন চট্টগ্রাম ও নোয়াখারী উপকূলে অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বিস্তার লাভ করছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ।  রোববার ঢাকায় সূর্যাস্ত ছিলো সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আজ সোমবার সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।

___________

patheo24/105

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *