রাকিব হত্যার ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

রাকিব হত্যার ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

আদালত প্রতিবেদক ● পেটে বাতাস ঢুকিয়ে খুলনার শিশু রাকিব হত্যার আলোচিত ঘটনায় দায়ের করা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের রায় ঘোষণা করা হবে মঙ্গলবার। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এই রায় ঘোষণার কথা রয়েছে।

গত বুধবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ঠিক করে আদেশ দেন। ওইদিন মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষ হয়।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও এসএম মোবিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির ও সহকারি অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও বিলকিস ফাতেমা।

এর আগে, ২০১৫ সালের ১০ নভেম্বর রাকিব হত্যা মামলার রায়ের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। সাধাণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকরের পূর্বে হাইকোর্টের অনুমতির প্রয়োজন হয়। ডেথ রেফারেন্সের পাশাপাশি বিচারিক আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে এ মামলার পেপারবুক প্রস্তুত করা হয়। গত ১০ জানুয়ারি পেপারবুক থেকে পড়া শুরু হয়।

২০১৫ সালের ৮ নভেম্বর শিশু রাকিব (১২) হত্যার দায়ে প্রধান আসামি মো. শরীফ ও তার সহযোগী মিন্টুকে ফাঁসির আদেশ দেন আদালত। খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন। মামলায় অভিযুক্ত অপর আসামি শরীফের মা বিউটি বেগমকে খালাস দেন আদালত।

২০১৫ সালের ৩ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামে এক মোটরসাইকেলের গ্যারেজে পেটে বাতাস ঢুকিয়ে পৈশাচিক নির্যাতন করে রাকিবকে হত্যা করা হয়। পরের দিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে শরীফ, শরীফের সহযোগী মিন্টু খানও মা বিউটি বেগমের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডে মামলা হওয়ার ৯৬ দিন পর এই রায় ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *