অভিনন্দনে সিক্ত সদ্যবিবাহিত আবদুল্লাহ শাকির

অভিনন্দনে সিক্ত সদ্যবিবাহিত আবদুল্লাহ শাকির

পাথেয় রিপোর্ট : নতুন বিয়ে করে পাথেয় টোয়েন্টিফোরডকমের অফিসে ঢুকতেই অভিনন্দনে সিক্ত হলেন এ কে এম আবদুল্লাহ শাকির। পাথেয় টোয়েন্টিফোরডকমের ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুনসহ অফিস সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

অভিনন্দনে সিক্ত আবদুল্লাহ শাকির বলেন, বিয়ে তো মানবজীবনের একটি অন্যতম অনুষঙ্গ। নবী ও রাসূলদের সুন্নতও এটি। আর এ দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধিটাই সকলের চাওয়া। আমার ইচ্ছেও এর ব্যতিক্রম নয়। সুখ-সমৃদ্ধির ক্ষেত্রে আমি চেয়েছি মানুষের দোআ।তাই আমার মনে হয়েছে এই পবিত্র রমযানে যারা ইতিকাফে বসেছেন তারা আল্লাহর মেহমান। তাদের দোআ আল্লাহ কবুল করবেন। সে ভাবনা থেকেই আল্লাহর সন্তষ্টি এবং আমাদের দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রত্যাশায় ইতিকাফকারীদের জন্যই আমার ওলীমার এ আয়োজন করেছি।

সোমবার ইফতারের আগে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও আধ্যাত্মিক সিপাহসালার শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ইতেকাফরত শত শত আলেম ও সাধারণ মানুষদের নিয়ে সদ্য বিবাহিত আবদুল্লাহ শাকিরের সুখময় জীবনের জন্য দুআ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *