ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় আজিজুর রহমান লিলু নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৮ জুন) দুপুরে শহরের ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজিজুর রহমান লিলু ঝিনাইদহ সদর উপজেলার হাবিবুর রহমানের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে করে শহর থেকে গাড়াগঞ্জ যাচ্ছিলেন আজিজুর রহমান লিলু। পথে আরাপপুর হিরা বেকারির সামনে পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে লিলু গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ।
_________
patheo24/105


