টঙ্গীতে ভাঙ্গারি মার্কেটে আগুন

টঙ্গীতে ভাঙ্গারি মার্কেটে আগুন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় একটি ভাঙ্গারি মার্কেটে আগুন লেগে টিনশেড প্রায় ৪০টি কক্ষ পুড়ে গেছে। পুড়ে যাওয়া কক্ষগুলোর মধ্যে ভাঙ্গারি মালের দোকান ছাড়াও বসবাসের কক্ষ ছিল।  বুধবার ভোর ৪টার দিকে এ অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, টঙ্গীর মধ্য আরিচপুর বৌ বাজার এলাকায় একটি ভাঙ্গারি মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন টিনশেডের ৬টি ঘরের বসবাসের কক্ষসহ বিভিন্ন পুরাতন মালের ছোট ছোট প্রায় ৪০টি দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *