নিজস্ব প্রতিবেদক : ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকারি দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)দুটি দল। মঙ্গলবার ও বুধবার এ অভিযান চালায় দুদক। দুদকের সহকারী পরিচালক রতন কুমার দাসের নেতৃত্বে পুলিশসহ পাঁচ সদস্যের একটি দল রেজিস্ট্রেশন কমপ্লেক্স ও তেজগাঁও এবং সহকারী পরিচালক এ এস এম তাজ-উল ইসলামের নেতৃত্বে পুলিশসহ পাঁছ সদস্যের আরেকটি দল ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) অফিস ও শেরে বাংলা নগরে অভিযান চালায়। সেবাপ্রার্থীরা তাদের কাক্সিক্ষত সেবা পাওয়ার ক্ষেত্রে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে অভিযান পরিচালনাকারী দল সংশ্লিষ্ট কর্তৃপকে পরামর্শ দেয়। উপস্থিত সেবাপ্রার্থীরা দুদকের এ অভিযানকে স্বাগত জানায়। অভিযান পরিচালনা প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ভূমি সেবা ও বিদ্যুত সেবা নাগরিকদের জন্য অপরিহার্য সেবা। এ সেবা প্রাপ্তিতে যেন কোনরকম হয়রানি না হয়, তা নিশ্চিত করতেই দুদকের এ অভিযান।

ভূমি রেজিস্ট্রেশন ও বিদ্যুৎ অফিসে দুদকের অভিযান
জুন ২১, ২০১৮

