ডোমারে পুলিশ পরিচয় দিয়ে প্রতারনাকালে পিতাপুত্র গ্রেফতার

ডোমারে পুলিশ পরিচয় দিয়ে প্রতারনাকালে পিতাপুত্র গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার বাজারে দু’টি কাপড়ের দোকানে পুলিশের পরিচয় দিয়ে পতারনা করার সময় পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে ডোমার বাজার মসজিদ মার্কেট হতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত পুলিশের নামে একটি ন্যামপ্লেটসহ একটি মটকসাইকেল (রাজশাহী-ল-১১-২৫১০) আটক করা হয়। গ্রেফতারকৃত প্রতারকরা হলেন, পিতা আবুল কালাম আজাদ(৬০) ও পুত্র মাইদুল ইসলাম রাহী(১৬)। তাদের রংপুর আলম নগর সেন পাড়ায় একটি বাড়ি ও জলঢাকা উপজেলার আলা এ-  ব্রাদার্স পেট্রোলপাম্প সংলগ্ন এলাকার আরেকটি বাড়ি রয়েছে।

বাজার মসজিদ মার্কেটের হিমি বস্ত্রালয়ের সত্ত্বাধীকারী ও কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব জানান, আমার দোকানে ৩৫ হাজার টাকার কাপড় ও পাশ্ববর্তী শিপন গার্মেন্টসে দুই হাজার টাকার কাপড় নিয়ে পুলিশের পরিচয় দিয়ে কোন টাকা না দিয়ে তাদের পরিবারকে দেখানো কথা বলে চলে যেতে চায়। আমাদের সন্দহে হলে তাদের পিছনে আমরা লোক পাঠিয়ে দেই। কিন্তু তাদের আচরনে সন্দহ হলে আমরা পুলিশে খবর দেই। পুলিশের কাছে তাদের সঠিক পরিচয় না দেওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করে।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোকছেদ আলী ব্যাপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই প্রতারক পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *