‘সমাজসংস্কার ও দ্বীন সংরক্ষণে মাদ্রাসাগুলোর গুরুত্ব দেয়া উচিত’

‘সমাজসংস্কার ও দ্বীন সংরক্ষণে মাদ্রাসাগুলোর গুরুত্ব দেয়া উচিত’

পাথেয় ডেস্ক (লাখনৌ): সমাজ সংস্কার ও দ্বীনের সংরক্ষণ রাখার প্রতি মাদ্রাসাগুলোর গুরুত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেছেন মাওলানা আফতাব নদভী। তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের সমাজে আদব ও শিষ্টাচারের বড়ই অভাব, শিক্ষার্থীদেরকে পড়া-লেখার পাশাপাশি আদর ও শিষ্টাচার বেশি বেশি শিক্ষা দিতে হবে, যাকে তারা শান্ত-শিষ্ট, ভদ্র ও মুয়াদ্দাব হয়ে ওঠে।

৮ জুলাই রোববার ভারতের উত্তর প্রদেশের লাখনৌতে দীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসায়ে আয়নায়ে ইসলাম হুসাইনগঞ্জের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনাসভায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়ত করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মুজাম্মিল বিন আকরাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আফতাব নদভী বলেন, এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো হলো ইসলামের মারকাজ। আর এই ইসলামের মারকাজগুলো থেকে সমগ্রবিশ্বে দ্বীন ইসলাম ছড়িয়ে দিতে হবে। সমাজ সংস্কার করা ও দ্বীনের সংরক্ষণ রাখার দায়িত্ব এই মাদ্রাসাগুলোকেই নিতে হবে।

অনুষ্ঠানে মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন মাদ্রাসা ইনতেজাম কমিটির সেক্রেটারি হাজী মুহম্মদ আকরাম আনসারী, হাজী মুহাম্মদ রউফ খান, মুহাম্মদ জাফর আলম, মুহাম্মদ আমীর, মুহাম্মদ বিলাল, হাফিজ রিয়াসাত আলী, মাওলানা মুহাম্মদ ইসলাম, হাফেজ আব্দুল মুবীনপ্রমূখ।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি আগ, দিল্লি
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *