রিকশায় চড়ে ভোটকেন্দ্রে গেলেন অর্থমন্ত্রী

রিকশায় চড়ে ভোটকেন্দ্রে গেলেন অর্থমন্ত্রী

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে রিকশায় চড়ে ভোট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে নগরীর ১৫নং ওয়ার্ডের দুর্গাকুমার পাঠশালায় ভোট দেন তিনি। সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রিকশায় চড়ে ভোটকেন্দ্রে যান।
এর আগে সকালে সিলেট স্টেডিয়ামে হেলিকপ্টারে অবতরণ করেন মুহিত।

সকাল ৮টা থেকে সিসিক নির্বাচনের টানা ভোটগ্রহণ চলছে। ১৩৪ কেন্দ্রের ৯২৬টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। এবারের নির্বাচনে ছয় প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কাউন্সিলর পদে ১২৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *