পাথেয় রিপোর্ট : (নয়াদিল্লী) ভারতের বর্তমান অবস্থা, পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা সমস্যার বিষয় নিয়ে জমিয়তে উলামা হিন্দের উদ্যোগে আয়োজিত বাহাদুর শাহ জাফরমরগ মিলনায়তনে ২৯ জুলাই রোববার একটি আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান মাওলানা আরশাদ মাদানী বলেন, ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু মুসলমানরা স্বাধীন নয়। ভারতে মুসলমানরা সংখ্যালঘু, যার কারণে মুসলমানরা সবসময় ভারতে নিপীড়িত নির্যাতিত হয়ে বসবাস করছে। এদিকে দেশের পরিস্থিতি দিন দিন খারাপ ও বিপজ্জনক হচ্ছে।
মাওলানা মাদানী বলেন, ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আর এটা শুধু আমার মুখের কথা নয়, ভারতের সংবিধানে এটা লেখা আছে। সব ধর্মের মানুষ ভারতে সমান ও স্বাধীনভাবে বসবাস করতে পারবে, কিন্তু আমরা দেখছি একটি বিশেষ ধর্মের লোকজন সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে অন্য সব ধর্মের অনুসারীদের উপর অবিচার করে তাদের নিজের চিন্তাধারা অনুযায়ী ভারত শাসন করে চলছে। আর সংখ্যালঘুরা যে দেশের উন্নতির জন্যে কাজ করছে না বিষয়টা এমন নয়, বরং সংখ্যালঘুরাও তাদের শ্রম, অর্থ, শিক্ষা, অন্যান্য সব বিষয়ে কাজ করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে।
আমার মনে সবসময় প্রশ্ন জাগে, এই দেশটা কি ধর্মনিরপক্ষতার ভিত্তিতে চলছে, নাকি একটি নির্দিষ্ট ধর্মের মতাদর্শের নীতির ভিত্তিতে চলছে?
মাওলানা মাদানী বলেন, আমার মনে সবসময় প্রশ্ন জাগে, এই দেশটা কি ধর্মনিরপক্ষতার ভিত্তিতে চলছে, নাকি একটি নির্দিষ্ট ধর্মের মতাদর্শের নীতির ভিত্তিতে চলছে?
মাওলানা মাদানী তার রাগ ও দুঃখ প্রকাশ করে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ভারত ধর্মনিরপক্ষ রাষ্ট্র হওয়া সত্বেও যে, সবাই সমান অধিকার পাচ্ছে না, নিরাপদে বসবাস করতে পারছে না, এর বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করার জন্যে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে মাওলানা মাদানী আসামের যে সব মুসলমানরা ভারতে জাতীয় নগরিরত্বের তালিকায় নেই, তাদেরকে জাতীয় নাগরিকত্ব প্রদানের জন্যে সরকারকে আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান কাসিমী, মাওলানা মুজিবুর রহমান কাসিমী, মাওলানা হানিফ কাসিমী, মাওলানা আবদুল রশিদ, মাওলানা মুশতাক, মাওলানা মোহাম্মদ হানিফ সালেহ, মাওলানা মাওলানা আসআদ রশিদ কাসিমী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মোহাম্মদ খালিদ, মাওলানা আহমদ ভোপালী, মুফতি আব্দুল্লাহ, মাওলানা মুশতাক ইরফান, মাওলানা আব্দুল কাইয়ুম কাসিমী, মাওলানা হুসাইন আহমদ, প্রমুখ।
গ্রন্থনা ও অনুবাদ : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হিন্দুস্তান এক্সপ্রেস, হামারা সামাজ, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির
এ সংক্রান্ত আরও সংবাদ পড়ুন
ভারত সেকুলার রাষ্ট্র কিন্তু মুসলমানরা পরাধীন : আরশাদ মাদানী
নাগরিকত্ব বঞ্চিতদের ধৈর্যের সঙ্গে আইনিভাবে লড়ার আহ্বান আরশাদ মাদানীর


