ঈদে দারুল উলূম দেওবন্দ শিক্ষার্থীদের বাস-রেলে বিশেষ কার্ড

ঈদে দারুল উলূম দেওবন্দ শিক্ষার্থীদের বাস-রেলে বিশেষ কার্ড

পাথেয় রিপোর্ট : দেওবন্দ : গত ২৮ জুলাই শুক্রবার রেলওয়ে পুলিশ ফোর্স অফিসারের (আরপিএফ) একটি প্রতিনিধি দল দারুল উলুম দেওবন্দ সফর করে প্রিন্সিপাল এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে সাক্ষাত করেছেন।

সাক্ষাতে প্রতিনিধি দলের সদস্যরা আসন্ন ঈদুল আযহায় দারুল উলুমের শিক্ষার্থীদের ঘরে ফেরার ব্যাপারে ট্রেন ও বাস যাত্রা আনন্দময় ও নিরাপদ করতে ট্রেন ও বাসে বিশেষ কার্ডের ব্যবস্থা করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, রেলওয়ে পুলিশ ফোর্স অফিসার বি.কে সিংয়ের নেতৃত্বে আর.পি.এফ’র চারজন পুলিশের একটি প্রতিনিধি দল দারুল উলুম দেওবন্দ সফর করেছেন।

বিশেষ এ দলটি দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম নোমানী ও পারিষদ বর্গের অন্যান্য সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনায় আর.পি.এফ অফিসার ভি.কে সিং ঈদলু আযহার ছুটিতে দারুল উলুৃমের শিক্ষার্থীদের ট্রেন সফর যেন নিরাপদ ও আনন্দময় হয় এ বিষয়ে কথা বলেন।
ভি.কে.সিং মাদরাসার অভিভাবক পর্ষদকে বলেন, কার্ড গ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীই ২১ আগস্ট পর্যন্ত বাস এবং ট্রেনে যাতায়াত করতে পারবে। কেননা ২৩ আগস্ট ঈদুল আযহা। এ কারণে মাদরাসা শিক্ষার্থীরাও ২৩ আগস্টের পূর্বেই বাস অথবা ট্রেনে নিজেদের বাসস্থানে ফিরবে বলেও জানা গেছে।
ভি.কে সিং বলেন, আমাদের কাছে সাহারানপুর থেকে দোরলা পর্যন্ত চার্জের অনুমিত আছে। এজন্য আমরা চাচ্ছি শিক্ষার্থীদের জন্য সুন্দর একটি সফর ব্যবস্থার। যেন দোরালা পর্যন্ত ছাত্রদের কোনও কষ্ট বা অসুবিধার সম্মুখীন হতে না হয়।

এমন ব্যবস্থাপনায় দারুল উলুমের অভিভাবক পর্ষদ আর.পি.এফ প্রতিনিধি দলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের ভাবনায়ও এ বিষয়টি ছিলো যেন কমপক্ষে দোরালা পর্যন্ত ছেলেরা একটু স্বাচ্ছন্দ্য ও নিরাপদে যেতে পারে। তারা প্রতিনিধি দলকে আশ্বাস দিয়ে বলেন, এই ছুটিতে ছাত্ররাও আপনাদের এ বিশেষ ট্রেনে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করে এ সুযোগ গ্রহণ করবে।

আলোচনার পর প্রতিনিধি দলটি ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দারুল উলুমের মেহমানখানা ইনচার্জ মৌলবি মুকিম তাদেরকে দারুল উলুমের প্রাচীন ও বিখ্যাত সুবিশাল গ্রন্থাগার, দারুল হাদীস, মসজিদে রশীদ ও শাইখুল হিন্দ লাইব্রেরী ঘুরিয়ে দেখান।

ভি.কে.সিং এবং প্রতিনিধি দলের অন্য সদস্যারাও দারুল উলুমের অভিভাবকবৃন্দের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এখানে এসে আমরা সত্যিই আপ্লুত এবং ভীষণ আনন্দিত। আমরা সামনে আরেকবার এসে পুরো দারুল উলুম ঘুরে যাবো।


গ্রন্থনা : ও অনুবাদ : কাউসার মাহমুদ
সূত্র : ডেইলি আখবারে মাশরিকী, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *